৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:২৯

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসতে পারে কাল

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২

  • শেয়ার করুন

করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার চিন্তা-ভাবনা করছে সরকার। সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই বৈঠকে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

রোববার রাত ১০টায় ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বৈঠক শেষে সার্বিক বিষয়ে পরদিন (সোমবার) সংবাদ সম্মেলনে জানাবেন শিক্ষামন্ত্রী। শনিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের সিদ্ধান্ত মন্ত্রী পরদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার চিন্তা-ভাবনা করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি একমত হলে আগামী এক মাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হতে পারে। সোমবার সেসব সিদ্ধান্ত তুলে ধরতে শিক্ষামন্ত্রী ব্রিফিং করবেন।

এর আগে, শনিবার দুপুরে রাজধানীর ইম্পেরিয়াল কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, রোববার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে নির্ধারিত বৈঠক আছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না। সে কারণে টিকা কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। তবে এর আওতায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আনা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

তিনি বলেন, নতুন করে করোনা পরিস্থিতি বেড়ে গেলে সবচেয়ে বেশি শিক্ষাব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ করে দিলে কতদিনে আবার সচল করা সম্ভব হবে তা অনিশ্চিত। সে কারণে আমরা চাই, ভ্যাকসিনেশনের আওতায় শিক্ষার্থীদের এনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যেতে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন