৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:৪৩

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

চিত্রনায়ক সোহেল রানা লাইফ সাপোর্টে

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১

  • শেয়ার করুন

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা এখন লাইফ সাপোর্টে। শারীরিক অবস্থার অবনতি হলে আজ বুধবার সকালে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া বলে তার চিকিৎসক স্ত্রী জিনাত বেগম গণমাধ্যমকে জানিয়েছেন।

জিনাত বেগম জানিয়েছেন, তিনি কয়েকদিন ধরেই জ্বর ও কাশিতে ভুগছিলেন। হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর পর তার করোনা পজিটিভ আছে। এর পর শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন মাসুদ পারভেজ। এই ছবি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।

১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে সোহেল রানা নিয়ে আত্মপ্রকাশ করেন তিনি। মাসুদ পারভেজ নামে ওই ছবিতেই পরিচালক হিসেবেও তার পথচলা শুরু হয়। সেই ছবিতে প্রয়াত অভিনেত্রী কবরীর সঙ্গে সোহেল রানার অভিনয় আজো দর্শকদের চোখে লেগে আছে।

দীর্ঘদিনে চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার।

২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা। ১৯৬১ সালে কলেজে পড়তেন সোহেল রানা। তখন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। সোহেল রানা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন