২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:২০

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ৩

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১

  • শেয়ার করুন

গোপালগঞ্জে বাসের চাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম শুভ (২২) নিহত হয়েছেন। এতে আরো দুই শিক্ষার্থীসহ আরো তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম সড়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজুল ইসলাম শুভ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার শাসছুল ইসলামের ছেলে।

ওসি মনিরুল ইসলাম জানান, একটি ভ্যানে করে নিহত শিক্ষার্থী রিয়াজুলসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ায় দিকে যাচ্ছিলেন। এসময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর ওঠে গেলে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ওই শিক্ষার্থীসহ চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রিয়াজুল ইসলাম শুভকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, আজ জোহর বাদ নিহত শিক্ষার্থীর জানাযা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে অনুষ্ঠিত হবে। পরে গ্রামে বাড়িতে তার মরদেহ দাফন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন