২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:৪১

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা মহানগরীতে প্রাইভেটকার-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১

  • শেয়ার করুন

খুলনা মহানগরীতে ইজিবাইক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নগরীর লায়ন্স স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, রূপসার ধোপাখোলা গ্রামের নিরাঞ্জন মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪০), পাইকগাছা উপজেলার গড়াইখালী গ্রামের মৃত মেছের গাজীর ছেলে রফিক গাজী (৪০), কয়রা উপজেলার নাকসা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে জয়নাল (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে যাত্রীবাহী একটি ইজিবাইক গল্লামারী মোড় থেকে ময়লাপোতার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি লায়ন্স স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ইজিবাইকের দু’জন যাত্রী ও একজন পথচারী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা প্রাইভেট কারের গাড়ি চালককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ক্ষতিগ্রস্ত ইজিবাইক ও প্রাইভেটকার সোনাডাঙ্গা থানায় পাঠিয়ে দেয়।

পথচারী বিকাশ মন্ডল জানান, ঘটনার সময় তিনি সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন। ময়লাপোতা থেকে গল্লামারী অভিমুখী একটি গাড়ি এসে ওই ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। কিছুটা দূরত্বে থাকায় তার তেমন একটা ক্ষতি হয়নি। তবে পায়ে আঘাত পেয়েছেন বলে তিনি জানান।

এসআই সাইদুর রহমান জানান, এ দুর্ঘটনায় কারও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ইজিবাইক চালক রফিক গাজীর পা ভেঙ্গে গেছে। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন