৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:০৫

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ভোমরা স্থলবন্দর মটরসাইকেল সমিতির ত্রি-বার্ষিক সাধারন সভায় কমিটি গঠন

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১

  • শেয়ার করুন

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা)ঃ

ভোমরা স্থলবন্দর মটরসাইকেল চালক সমিতির ত্রি-বার্ষিক সাধারন সভা সমিতির নিজস্ব কার্যালয়ে শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ তারিখ সকালে দাউদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা তরুন লীগের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহানুর ইসলাম শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম গাজী, নব নির্বাচিত ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ, সাজ্জাদ আলী, সাবেক ইউপি সদস্য জালাল উদ্দীন মোল্যা, মজিবুর রহমান মোল্যা ও সোহেল উদ্দীন আহম্মেদ গাজী প্রমূখ। এ সাধারন সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দের সম্মুখে বিগত তিন বছরের প্রকৃত আয়-ব্যয়ের বিবরণ তুলে ধরেন সমিতির সাধারন সম্পাদক আব্দুস সবুর। বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হওয়ায় ত্রি-বার্ষিক সাধারন সভায় সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদী ২০ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। জাকির হোসেনকে সভাপতি, দাউদ আলীকে সহ-সভাপতি, ইউসুফ আলীকে সাধারন সম্পাদক, জামিরুল ইসলামকে সহ-সাধারন সম্পাদক, হাবিবুর রহমানকে সাংগাঠনিক সম্পাদক, আছাদুল ইসলামকে অর্থ সম্পাদক, আমানউল্লাকে দপ্তর সম্পাদক, আঃ রশিদকে প্রচার সম্পাদক এবং সদস্য পদে মো: আমানউল্লা শেখ, আব্দুল আওয়াল, আমিরুল ইসলাম, আঃ জলিল মোড়ল, সলিমউল্লাহ শেখ, খাইরুল ইসলাম, শরিফুল ইসলাম, শওকাত হোসেন, রবিউল ইসলাম, মোর্শারফ হোসেন, হাসু সরদার ও সিরাজুল ইসলামকে পদে নির্বাচিত করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন