২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৫:২০

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহাসচিবের সাক্ষাত

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১

  • শেয়ার করুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিকগণ হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও মৃত্যুর ঘটনা দুঃখজনক। যারা মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধা ও ভীতি সৃষ্টি করে তারা প্রকৃত রাজনীতিবিদ নয়। গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে মানুষের মতামত ও বাক স্বাধীনতার বিকল্প নেই।
সেমাবার (২২ নভেম্বর ২০২১) বিকেলে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে সৌজন্য সাক্ষাতে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী এসব কথা বলেন।
এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিকগণ কোন প্রকার হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। তিনি বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, ৮ বছর পূর্বে আমি দূতাবাসে কর্মরত ছিলাম। অভিজ্ঞতার আলোকে বলতে পারি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক সম্বৃদ্ধি করছেন তা অবশ্যই প্রশংসনীয়। এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি হেড অব মিশন জেরেমি ওপ্রিটেসকো, রাজনৈতিক প্রথম সচিব এডুয়ার্ড ইভান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন