১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৫:১১

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

খুলনার কয়রা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে।

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১

  • শেয়ার করুন

মোক্তার হোসেন। কয়রা প্রতিবেদক।১২ নভেম্বর শুক্রবার। খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়ীয়া বটতলা নামক স্থানে কয়রা সড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনা ঘটেছে।

সকাল ১১ টার দিকে পাইকগাছা থেকে কয়রার উদ্দেশ্য বাসটি যাত্রী নিয়ে আসছিল। পথিমধ্যে

এই দুর্ঘটনার কবলে পড়ে।

বাসটির যাত্রী ঔষধ কোম্পানীর প্রতিনিধি ইমন

জানান,ড্রাইভার মোবাইলে কথা বলছিল। এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে। বাসের ভিতরে থাকা তার দেড় লক্ষ টাকার ওষুধ নষ্ট হয়েছে।

স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেছে। তবে এ ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছে।

আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসের নাম্বার খুলনা জ__০৫_০০৩৫।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন