৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:৫১

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

আবারও বাড়ানো হয়েছে এলপিজির দাম

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১

  • শেয়ার করুন

আবারও বেসরকারি খাতে বাড়ানো হয়েছে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম পড়বে ১ হাজার ৩১৩ টাকা। আগের মাসে এ গ্যাসের দাম ছিল ১ হাজার ২৫৯ টাকা। সেই সঙ্গে বেড়েছে অটো গ্যাসের দামও ৷

বৃহস্পতিবার (৪ নভেম্বর ) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এ তথ্য জানিয়েছে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। এ সময় বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিলসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশ্ববাজারে দাম বাড়ার কারণেই এলপিজির দাম বাড়নো হয়েছে দেশের বাজারে।
নভেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়েছে। ফলস্বরূপ ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৩১৩ টাকা হয়েছে। গত মাসেই এ গ্যাসের দাম প্রতি কেজি ৮৬ দশমিক ৭ টাকা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করা হয়েছিল। সে হিসেবে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে ছিল এক হাজার ২৫৯ টাকা হয় ৷

পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও বেড়েছে। নভেম্বর মাসের অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ দশমিক ৬৮ থেকে বাড়িয়ে ৬১ টাকা ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। লিটারে বেড়েছে প্রায় ২ দশমিক ৫০ টাকা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন