৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:৫০

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

রাজধানীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১

  • শেয়ার করুন

রাজধানীর সোয়ারীঘাট এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর থানার হালিমপুর গ্রামের সাদি মুন্সির ছেলে মো. শামীম (৩৫), মানিকগঞ্জের আড়াইমারা গ্রামের আ. রশিদের ছেলে আমিনুর (৩০), মূলাদীর চরমালিয়ার মো. সিকান্দার মিয়ার ছেলে আব্দুর রহমান (৪০)। নিহতের স্বজনরা মিডফোর্ড হাসপাতাল মর্গে এসে মরদেহগুলো শনাক্ত করেন।

রাশেদ বিন খালিদ বলেন, বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটের দিকে সোয়ারীঘাট এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগার সংবাদ পাই। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা কাজ করে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, এ পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে।

ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি হতো। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ‌ধারণা করা হচ্ছে, নিহত পাঁচজন প্রচুর ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। নিহতরা কারখানাটির শ্রমিক ছিলেন বলে এখন পর্যন্ত জানা গেছে।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বলেন, এ ঘটনায় পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। আর কেউ হতাহত হয়নি। নিহতদের নাম পরিচয় এখনো যানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিডফোর্ট) মর্গে পাঠানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন