২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:০১

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪০ তম জন্মবার্ষিকী

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১

  • শেয়ার করুন

আজ ৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪০ তম জন্ম বার্ষিকী । এ উপলক্ষে সাহিত্যিক ইমদাদুল হকের জন্মস্থান পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাহিত্যিকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ,পদক ও পুরুষ্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবfল মন্টু। বিশেষ অতিথি থাকবেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবউদ্দিন ফিরোজ বুলু, ওসি মোঃজিয়াউর রহমান,গদাইপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এ্যাড.স ম বাবর আলী কে মুক্তিযুদ্ধ ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবং ড.সন্দীপক মল্লিক কে গবেষণা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য কাজী ইমদাদুল হক সন্মাননা স্বারক প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন।

কুড়ি শতকের প্রথম দিকের বাংলা সাহিত্যের মুসলমান লেখকদের মধ্যে কাজী ইমদাদুল হক ছিলেন আধুনিকদের একজন ও প্রগতিশীল । তিনি ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। ইমদাদুল হকের পিতা কাজী আতাউল হক। তিনি ১৮৯৬ সালে খুলনা জেলা স্কুল থেকে এণ্ট্রাস,১৮৯৮ সালে কলকাতা মাদ্রাসাথেকে এফএ এবং ১৯০০ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন। ১৯০৩ সালে তিনি কলকাতা মাদ্রাসা একটি অস্থায়ী শিক্ষক পদে নিযুক্ত হন। ১৯০৭ সালে তাকে ঢাকার মাদ্রাসার শিক্ষক পদে নিযুক্ত করা হয়। ১৯১৭ সালে তিনি কলকাতা ট্রেনিং স্কুলের হেডমাষ্টার পদে বদলি হন। ১৯২১ সালে ঢাকায় বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন স্থাপিত হলে কাজী ইমদাদুল হক-এর প্রথম সেক্রেটারি নিযুক্ত হন। কাজী ইমদাদুল হকের পুত্র কাজী আনারুল হক শিক্ষা মন্ত্রী ছিলেন।

“আব্দুল্লাহ” উপন্যাসের জন্য কাজী ইমদাদুল হক সুপরিচিত । তিনি শিক্ষক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। শিক্ষা বিভাগে বিভিন্ন কাজে অসামান্য দক্ষতা, গভীর দায়ীত্ববোধ ও উদ্ধাবনী শক্তির স্বীকৃতি স্বরুপ তৎকালীন বৃটিশ সরকার কাজী ইমদাদুল হককে ১৯১৯ সালে খান সাহেব এবং ১৯২৬ সালে তাকে খান বাহাদুর উপাধীতে ভূষিত করেন। কাজী ইমদাদুল হক ১৯২৬ সালে ২০ মে মাত্র ৪৪ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন