২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৬:০৬

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

কয়রায় নদীর চর থেকে জালে পেচানো এক ব্যক্তির লাশ উদ্ধার।

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১

  • শেয়ার করুন

কয়রা প্রতিবেদক : সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার উত্তর মঠবাড়ী গ্রামের কয়রা নদীর চর থেকে জালে পেচানো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কয়রা থানা পুলিশ।

নিহতের নাম আলী আহম্মদ গাজী ওরফে বাচা আলী (৬০)। পিতা মৃত গহর আলী গাজী।

ঘটনাটি ঘটেছে খুলনার কয়রা উপজেলার মঠবাড়ী গ্রামে।ভোর রাতে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে,জেলেরা জালে পেচানো একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে লোকজন এসে ভীড় জমায় এবং নিহতের ভাইপো মসজিদের ইমাম আব্দুর রহিম তার চাচার লাশ সনাক্ত করে। পুলিশ উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খবর নিয়ে জানা গেছে, নিহত বাচা আলীর ২ পুত্র,ও ২ কন্যা বিবাহিত। স্ত্রী ছোট ছেলেকে নিয়ে ভারতে থাকে। এছাড়া নিহত বাচা আলী দীর্ঘদিন অসুস্থ হয়ে ভবঘুরে হয়ে হাটে বাজারে ভিক্ষা করে খেত।যার কারণে স্ত্রীর তাকে ছেড়ে চলে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুন্দরবন সংলগ্নক য়রা নদীর চরে কেওড়া ভাঙার জন্য বস্তা নিয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে নদীর চরে তার লাশ পাওয়া যায়।।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন