২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৪:৪৬

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ডাকাত আটক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১

  • শেয়ার করুন

কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে জনতা।

স্থানীয়রা জানায়, শনিবার (২৩ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে ৮/৯ জনের একটি ডাকাতদল স্থানীয় লক্ষির বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এ সময় গ্রামবাসী তাদের চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্য স্বজল ও রাজিবকে একটি দেশিয় আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড বন্দুকের কার্তুজসহ আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটক ডাকাতদের রাতেই পুলিশে দেওয়া হয়।

আগ্নেয়াস্ত্রসহ আটক স্বজল পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গী গ্রামের অনাথ আলী শেখের ছেলে এবং রাজিব সরিষা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।

এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, রাত আড়াইটার দিকে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে ডাকাতরা ঈশ্বরদী গ্রামের পর্ণব দেবের বাড়ির টয়লেটে আশ্রয় নেয়। সেখান থেকে জনতা তাদের আটক করে পুলিশে দেয়।

আটককৃতরা কুষ্টিয়া ও রাজবাড়ী দুই জেলার সীমান্তের গ্রামগুলোতে ডাকাতি করে আসছে। গত কয়েক মাসে কমপক্ষে ৫ ডাকাতকে জনতা আটক করে থানা পুলিশে দিয়েছে।

আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন