২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:৩৪

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

পবিত্র রমজান ও ঈদের তারিখ জানালো বিশেষজ্ঞরা

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১

  • শেয়ার করুন

আগামী পবিত্র রমজান ও ঈদুল ফিতর সম্ভাব্য তারিখ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী রমজান মাস ২০২২ সালের এপ্রিলে শুরু হবে। ঐতিহ্যগতভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান মাস শুরু হবে।

গাল্‌ফ নিউজের প্রতিবেদনে জানা যায়, বিশেষজ্ঞরা আশা করছে আগামী এপ্রিল ২০২২-এর কাছাকাছি সময়েই রমজান মাসের চাঁদ উঠবে। তার একমাস পর মে-তে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছেন তারা।

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস (এইউএএসএস)-এর জ্যোতির্বিদ ইব্রাহিম আল জার্বান জানান, চাঁদের অবস্থান অনুযায়ী আশা করা যাচ্ছে আগামী এপ্রিলের ২ তারিখ শনিবার থেকে রোজা শুরু হবে।

তিনি আরও বলেন, হিসাব অনুযায়ী সোমবার, ২ মে, ২০২২ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। যদিও তিনি উল্লেখ করেছন সবকিছুই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন