১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:৪৬

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

খুলনার আদালতে হাজিরা দিলেন হেফাজত নেতা মামুনুল হক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১

  • শেয়ার করুন

বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের ওপর হামলার মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক।

রবিবার (১০ অক্টোবর) সকালে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। এই মামলায় আজ সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও হয়নি। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

পু‌লিশ সূত্রে জানা গে‌ছে, ২০১৩ সা‌লে খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় এলাকায় বোমা বি‌স্ফোরণ ও পু‌লি‌শের ওপ‌র হামলার ঘটনা ঘ‌টে। ওই ঘটনায় ২০১৩ সা‌লের ২২‌ ফেব্রুয়া‌রি সোনাডাঙ্গা ম‌ডেল থানায় মামলা করেন এসআই আলমগীর কবীর (বর্তমান পু‌লিশ প‌রিদর্শক)।

এরপর এসআই মোক্তার হো‌সেন ২০১৫ সা‌লে আদাল‌তে অভিযোগপত্র দা‌খিল ক‌রেন। রবিবার এ মামলায় সাক্ষ্যগ্রহ‌ণের দিন নির্ধারণ ছি‌ল। তবে আজ সাক্ষ্যগ্রহণ হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন