১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:৫৩

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

মোংলা বন্দরের নিরাপত্তাকর্মী ও সিঅ্যান্ডএফ শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: মোংলা বন্দরের নিরাপত্তাকর্মী ও সিঅ্যান্ডএফ শ্রমিক-কর্মচারীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন সিঅ্যান্ডএফ নেতৃবৃন্দরা। ফলে রাত থেকে জেটিতে কাজ শুরু করেছেন সিঅ্যান্ডএফের শ্রমিক-কর্মচারীরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরুদ্দীন জানান, এ ঘটনায় সন্ধ্যায় বন্দর পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদ খাঁন বলেন, ‘ঘটনাস্থলে তাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিল না বিধায় এটি এতদূর গড়িয়েছে। বন্দর মুহূর্তের জন্য বন্ধ থাকুক তা চাই না। ইতোমধ্যে জেটি সরকারদের লাইসেন্স ফেরত দেওয়া হয়েছে ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।’

আজ দুপুরে মোংলা বন্দরের জেটিতে সিঅ্যান্ডএফ শ্রমিক-কর্মচারীরা প্রবেশ করতে গেলে তাদের পরনে অ্যাপ্রন না থাকায় বাধা দেন নিরাপত্তাকর্মীরা। এ নিয়ে উভয়পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে নিরাপত্তাকর্মীরা দুই সিঅ্যান্ডএফ কর্মচারীকে বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গিয়ে তাদের কার্ড রেখে দেন। এ নিয়ে জেটিতে কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন তারা।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিঅ্যান্ডএফ এজেন্টের নেতৃবৃন্দরা এ ঘটনার বিচার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কাজ বন্ধ রাখার ঘোষণাও দেন। পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে উল্লেখ করে সিঅ্যান্ডএফ নেতা সুলতান আহমেদ খাঁন বলেন, ‘আমাদের লোকদের কার্ড ফিরিয়ে দেওয়ায় পুনরায় কাজ শুরু করা হয়েছে। বন্দরের চেয়ারম্যান ঢাকা থেকে ফেরার পর আমাদের সঙ্গে বসবেন।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন