৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:০৭

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

খালিশপুরের প্রবীন আলেমে দ্বীন হাফেজ ফজলুল হক রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১

  • শেয়ার করুন

খুলনার ঐতিহ্যবাহী খালিশপুর খাদেমুল ইসলাম কুরআনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম,আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব রহ. এর বিশিষ্ট খাদেম, প্রবীন আলেমে দ্বীন আলহাজ্ব হাফেজ মো.ফজলুল হক রহ. কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দোয়া শনিবার বিকাল ৪ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত খুলনা খালিশপুরে মরহুমের প্রতিষ্ঠিত খাদেমুল ইসলাম কুরআনিয়া মাদ্রাসা ও মসজিদ কম্পলেক্সে অনুষ্ঠিত হয়।
আলহাজ মো: মনিরুল ইসলাম বাশার এর সভাপতিত্বে মরহুমের সাহেবজাদা আলহাজ মাওলানা নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন শায়খুল হাদিস আল্লামা আব্দুর রউফ, পীরে কামেল আল্লামা আনোয়ারুল করীম,মুফতি মোরতাজা হাসান,মুফতি ওয়াহিদুল আলম,পীরে কামেল মাওলানা আবু জাফর কাসেমী,মাওলানা রিয়াদুল ইসলাম,মাওলানা হারুন সাহেম, আলহাজ ইসতিয়াক আহমদ আকন্দ,মাওলানা দ্বিন ইসলাম, মাওলানা ইব্রাহীম,হাফেজ নওশের,মাওলানা সরসার ইমরান হোসাইন, মাওলানা আবু জাফর সরদার,মাওলানা হাবিবুর রহমান,মুফতি রশিদ আহমাদ, মাওলানা মিজানুর রহমান হানাফি, মাওলানা রফিকুর রহমান,হাফেজ মাওলানা আল মামুন নূর,মাওলানা মাসউদুর রহমান,মাওলানা সাইফুল্লাহ, হাফেজ মাওলানা জি এম এমদাদুল হক মূল্যবান আলোচনা পেশ করেন।
তারা বলেন, হাফেজ মো.ফজলুল হক রহ. ছিলেন বোযর্গানে দ্বীনের নেক ছোহবাত প্রাপ্ত একজন হক্কানী আলেম। দেশ-বিদেশে রয়েছে তার হাতেগড়া অসংখ্য হাফেজে কুরআন ছাত্র। তিনি আজীবন মাদরাসা- মসজিদ প্রতিষ্ঠা, খাদেমুল ইসলামের খেদমতমূলক কর্মকান্ড,ছদর ছাহেব রহ. লিখিত কিতাবাদি প্রচার- প্রসারের কাজ করেছেন। খালিশপুরের জুটমিলগুলোতে অফিসার থেকে শুরু করে শ্রমিক লেবেল পর্যন্ত তার অগনিত বয়স্ক ছাত্রও আছে। মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন