২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:৪২

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

দিনাজপুরে বজ্রপাতে ৪ কিশোরসহ ৭ জনের করুণ মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১

  • শেয়ার করুন

দিনাজপুরের পৃথক দুই স্থানে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলার ৮ নং উপশহরে একসঙ্গে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাতে নিহত হয়েছে ৪ জন কিশোর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় নিহত হয়েছেন তিনজন যুবক।

দিনাজপুর সদর উপজেলায় নিহতরা হলেন, আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩), বাবুল হোসেনের ছেলে আপন (১৪), মৃত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২) ও সাজু মন্ডলের ছেলে মিম মন্ডল (১৩)। আহতরা হচ্ছে মমিনুল ইসলাম (১৩), আতিক (১৫) এবং অপর আর একজন। হতাহতদের সকলেরই বাড়ী দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ফিরোজ হোসেন ও হাজী মকসেদ আলী জানান, সোমবার বেলা ৩টায় প্রচণ্ড বৃষ্টিপাতের সময় দিনাজপুর উপশহরের ৮ নং রেলঘুন্টির কাছের একটি টিনসেডের নিচে মোবাইলে গেম খেলছিলেন সাতজন কিশোর। এ সময় বজ্রপাত ঘটলে সবাই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চারজনের মৃত্যু হয়। অপর তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানান তারা।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, দক্ষিণ সুকদেবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে নুর ইসলাম (২৪), সামু মোহাম্মদের ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।

চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনউদ্দীন শাহ এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বিকেল ৪টায় বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে মাছ ধরার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন