৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৩৪

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ভারতের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ভোমরা ইমিগ্রেশন জিরোপয়েন্টে মিলন মেলা

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা (সাতক্ষীরা): ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ১৫ই আগস্ট ২০২১ (রবিবার) সকালে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট জিরোপয়েন্ট এলাকায় ঘোজাডাঙ্গা স্থলবন্দর কাষ্টমস সিএন্ডএফ এ্যাসোসিয়েশন, ঘোজাডাঙ্গা কাষ্টমস, ইমিগ্রেশন পুলিশ ও ট্রাক মালিক সমিতির কর্মকর্তাদের সঙ্গে ভোমরা স্থলবন্দরের শুল্ক স্টেশন, ইমিগ্রেশন চেকপোস্ট ও কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের এক মিলন মেলায় পরিণত হয়। এ মিলন মেলায় ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে মিষ্টি বিতরণ করা হয়। উভয় দেশের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে এক সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভারতের উত্তর-চব্বিশ পরগণা জেলার ঘোজাডাঙ্গা কাষ্টমস অফিসের ইন্সপেক্টর দিপক সিং, কাষ্টমস সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি ভোলা ঘোষ, সাধারন সম্পাদক সঞ্জিব মন্ডল, কার্যকরী সদস্য মহিউদ্দীন পাপ্পু, তাপস সরকার, রাসেল কবির, কাষ্টমস প্রিভেন্টিভ সদস্য ঋষি কুমার, ট্রাক মালিক সমিতির কর্মকর্তা জামসেদ আলী। বাংলাদেশের পক্ষে ছিলেন, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন খাঁন, উপ পরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন এবং ভোমরা কাষ্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুল ইসলাম, ইব্রাহিম খলিল ও বোরহান উদ্দীন, ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিমসহ ভোমরা বন্দরের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন