৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:২১

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পরীমনিকে মুক্তি না দিলে শাহবাগে সমাবেশের ঘোষণা

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১

  • শেয়ার করুন

পরীমনিকে মুক্তি না দিলে শাহবাগে সমাবেশের ঘোষণা মাদক মামলায় গ্রেফতার পরীমনি এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন
মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’ নামে একটি সংগঠন। তারা পরীমনির গ্রেফতারকে ‘অন্যায়’ দাবি করে অবিলম্বে এ নায়িকার মুক্তি চেয়েছে। অন্যথায় আগামী শনিবার (২১ আগস্ট) শাহবাগে সমাবেশেরও হুঁশিয়ারি দিয়েছে তারা।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হয়ে চিত্রনায়িকা পরীমনি দুই দফায় রিমান্ড শেষে কারাগারে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে পরীমনির মুক্তি চেয়ে বলেন, তাকে মুক্তি না দিলে শিগগিরই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে এবং আগামী শনিবার শাহবাগে সমাবেশ কর্মসূচি পালিত হবে।

মানববন্ধনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী মাহমুদ সুলতানা বলেন, ‘যেভাবে একজন মেয়েকে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফেসবুকে বাজে মন্তব্য করা হচ্ছে, তাতে আমরা নারীরা শঙ্কিত না হয়ে পারি না। কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।’

যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘আজ একজন নারীকে পণ্যে রূপান্তর করা হচ্ছে, পুলিশ ও র‌্যাবকে দিয়ে তারা যে আজকে একটা নাটক মঞ্চস্থ করেছে। পরীমনি শুধু একজন নারী নন, তিনি একজন মানুষ, তার ন্যায়বিচার পাওয়ার অধিকার হরণ করা হচ্ছে।’

‘বিক্ষুব্ধ নাগরিকজন’র প্রধান সমন্বয়ক রবিয়া হোসেন বলেন, ‘পরীমনির মতো নারীদের হেয়প্রতিপন্ন করে কিছু কিছু মিডিয়া দেশকে একটি তালেবানি রাষ্ট্র হিসেবে কায়েম করতে চায়। তাদের সেই শখ পূরণ করতে দেয়া হবে না। আমরা শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব এবং আগামী শনিবার শাহবাগে সমাবেশ করবো।’

বক্তা মঞ্জুর নাহার বলেন, ‘পরীমনিকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা সাধারণ নাগরিক হিসেবে পরীমনির মুক্তি দাবি করছি। অন্যথায় পরীমনির পক্ষে পিটিশন করবো। পরীমনি গ্রাম থেকে আসা এক মেয়ে। কারা তাকে ফাঁদে ফেলে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে গেছে আমরা তা জানতে চাই। যেন কোনো মিডিয়া বা ফিল্ম ইন্ডাস্ট্রির মেয়ে তাদের পথ থেকে যেন বিচ্যুত না হয় আমরা তা নিশ্চিত করতে চাই।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন