২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:১৭

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

রাজধানীতে এসপির বাসায় কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১

  • শেয়ার করুন

রাজধানীর বেইলি রোডে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম মেহেদি হাসান (২৬)। তার বাড়ি টাঙ্গাইলে। তিনি এসপি মারুফের বাসভবনের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

জানা গেছে, বিকাল পৌনে পাঁচটার দিকে রমনা থানার এসআই আবদুস সালাম গুলিবিদ্ধ কনস্টেবল মেহেদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মেহেদিকে মৃত ঘোষণা করেন। মেহেদির থুতনি দিয়ে গুলি ঢুকেছে।

এসপি মারুফ গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে মেহেদি প্রধান ফটকে রাইফেল নিয়ে দায়িত্ব পালন করছিলেন। তার রাইফেলে গুলি লোড করা ছিল। মনে হচ্ছে, মেহেদি আত্মহত্যা করেছেন। আবার অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগেও গুলি বেরিয়ে যেতে পারে। সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন