৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:৪৬

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

করোনায় মৃত্যু কমেছে খুলনার হাসপাতালগুলোতে

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যুর মধ্যে হঠাৎ করে খুলনার হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু কমেছে। খুলনার ৫টি করোনা ডেডিকেটেড হাসপাতালের মধ্যে ৪টিতে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি।
একটিতে ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ৪ জন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালের রোগী ছিলেন।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (৩০ জুলাই) ৮ জন, বৃহস্পতিবার (২৯ জুলাই) ১৬ জন ও বুধবার (২৮ জুলাই) খুলনাতে ১১ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল।
যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা নগরীর নিরালা এলাকার শামীম আক্তার (৩৫), ফুলতলার সাথী বেগম (৩২), রূপসার পলি (৩৫) ও খুলনা সদরের রাজু (২২)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কেউ মারা যান নি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে করোনা ইউনিটে কেউ মারা যাওয়ার ঘটনা ঘটেনি।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা শূন্য।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন