৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:০৫

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ভারত থেকে আসছে আরও একটি অক্সিজেন এক্সপ্রেস

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১

  • শেয়ার করুন

ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
ভারতীয় হাই কমিশন সূত্র জানায়, আজ (২৭ জুলাই) ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মে. টন) ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে। যা বুধবার সকালে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এর মাধ্যমে মহামারী মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত।
এর আগে গত ২৪ জুলাই ২০০ মেট্রিক টন ও ২১ জুলাই ১৮০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তা হিসেবে ভারত সরকারের রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ তৎপরতায় দেশে পাঠানো হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন