২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:০২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার পাঁচ হাসপাতালে করোনায় আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১

  • শেয়ার করুন

খুলনায় গত ২৪ ঘণ্টায় পাঁচ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে দুইজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজন ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। এখানে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। এরমধ্যে রেড জোনে ৪১ জন, ইয়োলো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ। মৃত ব্যক্তি হলেন- নগরীর সোনাডাঙ্গা উপজেলার বয়রা কলেজ রোডের মো. ফজলুর রহমান (৭৯)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৫ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।’

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- নগরীর টুটপাড়ার আব্দুস সাত্তার (৭২)। এখানে চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন, তার মধ্যে ২২ জন পুরুষ ও ১৬ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।’

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার গোলাম মোস্তফা (৯০)। বেসরকারি এ হাসপাতালটির ৮৭ শয্যার করোনা ইউনিটে ৫৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আটজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- বাগেরহাটের ফকিরহাট পাগলা শ্যামনগর এলাকার সোনিয়া (৩৫) ও কচুয়া এলাকার সুকান্ত দাস (৬৫)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন