৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:০৩

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বর্ণাঢ্য আয়োজন

প্রকাশিত: মার্চ ১৮, ২০২১

  • শেয়ার করুন

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা,খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন, ২৮ তম জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ছিল।অনুষ্ঠান সমূহের মাঝে ছিল বঙ্গবন্ধুর কর্মময় জিবনের উপর আলোচনা,কেক কাটা,শিশু কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, খুদে বঙ্গবন্ধু খ্যাত রায়াতের পরিবেশনায় ৭ মার্চের ভাষন। খুলনার পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এবং খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম। আহবায়ক কমিটির সভাপতি হাসান ফেরদউস পিপলুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠন এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং জেলা সভাপতি হাসান মোঃ হাফিজুর রহমান এবং প্রেসিডিয়াম সদস্য এবং মহানগর সভাপতি এম কবির আহমেদ। সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ডাঃ এস এম এ সায়েম মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.ইকবাল আহমেদ,দৌলতপুর থানা উপদেষ্টা শাহিন জামাল পন,আযম খান কমার্স কলেজের অধ্যাপক তারক চাঁদ ঢালী,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন। আলোচনায় অংশ নেন মহানগর যুগ্ম সম্পাদক নূর হাসান জনি, সদর থানা সভাপতি ও মহানগর সহ সভাপতি জাহাঙ্গীর আলম রায়হান,রূপসা উপজেলা সভাপতি আল মোমিন লিটন, মহানগর সহ সভাপতি মনিরুজ্জামান মনি, শামসুন্নাহার শিমুল,ওয়াসিম পারভেজ,মোঃ আবুল বাশার, সোনাডাঙা সভাপতি প্রকৌশলী আল মামুন,খালিশপুর সাধারণ সম্পাদক শেখ আশিকুল ইসলাম,দৌলতপুর সাধারণ সম্পাদক দিপু মনি,এস এম মিলন,হাবিবুর রহমান,কাওসার আলী,অনিরুদ্ধ বৈরাগী,মিলন হোসেন,সাজিদুর রহমান,সালমান শিকদার ,আহাদ হাসান বাবু,সুমন সেন,তনয় খন্দকার,হেলাল হাওলাদার প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন