৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৫৩

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ফরিদপুরে মেয়রের গাড়িতে বাসের ধাক্কা, স্ত্রী-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত: মার্চ ৪, ২০২১

  • শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাইক্রোবাসের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা খুলনা মহসড়কের কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নগরকান্দার পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), তার ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫) ও মেয়রের সঙ্গী কামাল হোসেন (২৭)।

স্থানীয়রা জানায়, পারিবারিক কাজে ভাঙ্গায় গিয়েছিলেন মেয়র। সেখান থেকে পরিবার নিয়ে মাইক্রোবাসে করে ফিরছিলেন তিনি। ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দার কাইলার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসার বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসের।

এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী ও সঙ্গী মারা যান।পরে আহত অবস্থায় গোবিন্দ চন্দ্রকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর মেয়রকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন