২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:০৭

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১

  • শেয়ার করুন

দেশের বরেণ্য চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সুত্রাপুরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ সাংবাদিকদের তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বিকালে তার বাবা হাসপাতাল থেকে বাসায় ফিরেন।

গত বুধবার সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। পরে অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার বিকালে তিনি বাসায় ফিরেন।

এর আগে বেশ কয়েকবার অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে কাটিয়েছেন খ্যাতিমান এই অভিনেতা। তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক বার তার মৃত্যুর গুজবও ছড়ায়।

এটিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে প্রথম কাজ শুরু করেন। তিনি প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেছিলেন ‘জলছবি’ সিনেমার জন্য।

অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামানের অভিষেক ১৯৬৫ সালে। এরপর ১৯৭৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি আলোচনা আসেন।

২০০৯ সালে ‘এবাদত’ নামের প্রথম সিনেমা পরিচালনা করেন এটিএম শামসুজ্জামান। ১৯৮৭ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দায়ী কে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এটিএম শামসুজ্জামান।

৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন এই অভিনেতা। এছাড়াও, শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। অভিনয়ের বাইরে পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন