২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:৫৬

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

খুলনায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১

  • শেয়ার করুন

খুলনায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকার খুলনা-সাতক্ষীরা সড়কের শিকদার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক দুর্ঘটনায় দুইজনের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি এনামুল হক জানান, সকাল ৯ টার দিকে দুই মোটরসাইকেল আরোহীকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। নিহত দুইজনের নাম উত্তম সিংহ পাখি(৩২), পিতা কাশীনাথ সিংহ বাড়ি নিরালা বাগমারা অপরজন আশিক হোসেন(১৫) পিতা হাবিবুর রহমান, নিরালা ১নং রোডের মসজিদের পাশে। আশিক তার নানার বাড়ি ডুমুরিয়া হতে খেজুরের রস নিয়ে আসতেছিলো। এছাড়া ঘাতক ট্রাকটি ও তার ড্রাইভারকে আটক করার চেষ্টা করা হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানান ওসি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন