৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:২৭

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন ঘূর্ণিঝড় ‘নিভার’

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০

  • শেয়ার করুন

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘নিভার’-এ পরিণত হয়েছে। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যা ভয়ংকর রূপ নিতে পারে।
মঙ্গলবার দুপুরে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর বলছে, এটি ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হানলেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে অবস্থানরত নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে।
আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৬১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মোংলা থেকে ১ হাজার ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল গভীর নিম্নচাপটি।

এদিকে ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্র ও তামিলনাড়ু রাজ্যের উপকূলে আঘাত করতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন