১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:১৮

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

প্রধানমন্ত্রীর চাচি ও এমপি শেখ হেলালের মায়ের দাফন সম্পন্ন

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০

  • শেয়ার করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসেরের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ রাজিয়া নাসের। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রাজিয়া নাসের দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা রোগ ভুগছিলেন। চলতি মাসের ৫ তারিখে তাকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিলো।

মরহুমার ৫ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য। আরেক ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য। তার নাতি ও শেখ হেলালের ছেলে শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন