২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:৩৪

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের সাদাত রহমান

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০

  • শেয়ার করুন

এ বছরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নড়াইল জেলার কিশোর সাদাত রহমান (১৭)।

শিশুদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে অবদানের জন্য নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ‘কিডস-রাইটস’ প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে।

সংগঠনটির ওয়েবসাইট থেকে জানা যায়, এ বছর ৪২টি দেশের ১৪২ জন প্রতিযোগীর মধ্যে এক্সপার্ট কমিটি সাদাতকে নির্বাচন করেছে।

আজ শুক্রবার নেদারল্যান্ডের হেগে এক অনুষ্ঠানে মানবাধিকার কর্মী ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই সাদাত রহমানের নাম ঘোষণা করে তার হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন। অনলাইনে শিশু নির্যাতন বন্ধে সচেতনতামূলক অ্যাপ ‘সাইবার টিন’ বানানোর স্বীকৃতি হিসেবে ১৭ বছর বয়সী সাদাতকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

গত বছর এ পুরস্কার পেয়েছিলেন সুইডেনের কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

‘সাইবার টিন’ অ্যাপস সম্পর্কে দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদাত বলেন, ‘নবম শ্রেণিতে পড়ার সময় বন্ধুদের সঙ্গে ‘নড়াইল ভলানটিয়ারস’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম। সে সময় সংগঠনের হয়ে সমাজসেবামূলক কাজ করতাম। গত বছর পিরোজপুরের এক কিশোরীর অনলাইনে হয়রানির শিকার হয়ে আত্মহত্যার খবর জানতে পারি। খবরটি আমাকে বেশ ভাবিয়ে তোলে। বিশেষ করে কিশোরীদের জন্য এসব ক্ষেত্রে সাহায্য পাওয়ার তেমন সহজ কোনো উপায় নেই। সামাজিকভাবে হেয় হওয়ার ভয় ছাড়াও, পুলিশ এই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে নেয় না।’

‘এই সমস্যা সমাধানে ভুক্তভোগী ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় করতে ‘সাইবার টিন’ অ্যাপস সহায়ক হিসেবে কাজ করছে,’ বলেন সাদাত জানান।

২০১৯ সালের ৯ অক্টোবর থেকে অ্যাপটির যাত্রা শুরু হয় বলে জানান তিনি।

মেক্সিকো ও আয়ারল্যান্ডের অন্যান্য দেশের কিশোরদের সঙ্গে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের চূড়ান্ত তালিকাভুক্ত হওয়ার বিষয়ে সাদাত রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নড়াইল বাংলাদেশের প্রত্যন্ত একটি এলাকা। এখান থেকে আমার কাজ আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে, এ আমার কাছে স্বপ্নের মতো। জিতবো কিনা জানি না। তবে, আমি আত্মবিশ্বাসী। গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘সাইবার টিন’ নড়াইল ছাড়িয়ে আরও মানুষকে সাহায্য করবে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন