৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:৩৭

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

পাইকগাছায় নবনির্বাচিত চেয়ারম্যান মন্টুর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ নবনির্বাচিত পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রথমে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, আওয়ামী লীগনেতা নির্মল অধিকারী, আবুল বাশার বাবুল সরদার, নির্মল ঢালী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান এসএম আনিছুর রহমান, প্রভাষক ময়নুল ইসলাম, এসএম রেজাউল হক, মাসুমা বেগম, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, স্নেহেন্দু বিকাশ, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, পরেশ মন্ডল, শেখ রাজু আহম্মেদ, আশরাফুল ইসলাম রাবু, জেলা ছাত্রলীগনেতা সাব্বির হোসেন, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, রমজান সরদার, সালাউদ্দীন কাদের, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা ও অহিদুজ্জামান। এর আগে সকালে নবনির্বাচিত চেয়ারম্যান মন্টুকে লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম ও বন্ধু টি স্টল এসোসিয়েশন এবং ব্যবসায়ী সাইফুল ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন