৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:০২

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

দিনাজপুরের সঙ্গে ঢাকা-রাজশাহী-খুলনার ট্রেন বন্ধ, দ্রুত যানের বগি লাইনচ্যুত

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০

  • শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে ঢাকা-পঞ্চগড় রুটের দ্রুত যান এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দিনাপুরের সঙ্গে ঢাকা-খুলনা-রাজশাহী ও নীলফামারীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ঢেলুপাড়ায় নির্মাধীণ একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ‘বিকেলে পার্বতীপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। বেশ কয়েকদিন আগে ওই স্থানে ট্রেনের লাইনের ব্রিজ সংস্কারের কাজ চলছিল। সেখানে ট্রেনটির গতি কম থাকায় কোনো কারণে ‘ঘ’ বগীর পেছনের দুই চাকা এবং ‘গ’ বগীর সামনের দুই চাকা নিয়ে দুইটি বগির লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘ট্রেনটির সামনের ইঞ্জিনসহ আটটি বগি নিয়ে হিলি রেলস্টেশনে গিয়েছে। লাইনচ্যুত বগিগুলোকে উদ্ধার করতে এরইমধ্যে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেনটি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে আপাতত ওই লাইন দিয়ে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন