৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:৫১

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

করোনাভাইরাসে অভিনেতা কে এস ফিরোজের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০

  • শেয়ার করুন

অভিনেতা কে এস ফিরোজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার ভোর ৬টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয় বলে তার মেয়ে নাদিয়া ফিরোজ জানিয়েছেন।

নাদিয়া ফিরোজ বলেন, বাবা নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ২৮ অগাস্ট তার করোনাভাইরাস ধরা পড়ে। অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকায় ৩০ অগাস্ট তাকে সিএমএইচে নেওয়া হয়েছিল।

“চিকিৎসাধীন অবস্থায় দুইবার বাবার স্ট্রোক হয়। বুধবার দ্বিতীয় স্ট্রোকে বাবার মৃত্যু হয়েছে।”

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার শাহেদ উদ্দিন ফিরোজকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বুধবার বাদ জোহর বনানী সেনানিবাস কবরস্থানে দাফন করা হবে বলে নাদিয়া জানান।

৭৬ বছর বয়সী কে এস ফিরোজ মঞ্চ এবং ছোট ও বড় পর্দায় যুগপৎ অভিনয় করেছেন। তিনি নাট্যদল থিয়েটারের জ্যেষ্ঠ সদস্য ও সভাপতি ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন