২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:১৮

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হলো নতুন প্রাইভেসি সেটিংস

প্রকাশিত: জুলাই ২৩, ২০২০

  • শেয়ার করুন

ফেসবুকে বন্ধু নয়, এমন কেউ মেসেঞ্জারে কোনো ছবি পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করে দেবে ফেসবুক।

গত কয়েক বছর ধরেই অনলাইনে যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের
মেসেঞ্জার সার্ভিসের ব্যবহার বেড়ে গেছে। এবার মেসেঞ্জারে এমন নতুন প্রাইভেসি নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করতে যাচ্ছে ফেসবুক। এর মাধ্যমে ব্যবহারকারী তার পাঠানো বার্তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া মেসেঞ্জার অ্যাপে পরীক্ষামূলকভাবে নতুন সেটিংস যুক্ত করবে ফেসবুক। এতে মেসেঞ্জারে পছন্দ অনুযায়ী কল ও মেসেজ আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারীরা।

ফেসবুক জানিয়েছে, ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের মতোই ফেসবুকে নতুন ফিচার মেসেঞ্জারে আনা হবে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মেসেঞ্জারে আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে। ফেসবুকে বন্ধু নয়, এমন কেউ মেসেঞ্জারে কোনো ছবি পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করে দেবে ফেসবুক। ফলে অনাকাঙ্ক্ষিত ছবি বা মেসেজ পাঠিয়ে বিব্রত করা যাবে না কাউকে।

ফেসবুকের পক্ষ থেকে ‘‘অ্যাপ লক’’ ফিচারটিও আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হচ্ছে। এতে মেসেঞ্জার চ্যাটে বাড়তি নিরাপত্তা যুক্ত হবে। এর সাহায্যে মেসেঞ্জার চ্যাট লক করে রাখা যাবে। মেসেঞ্জারে ঢুকতে হলে ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। এ ফিচারটি ইতোমধ্যে অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মে চালু হয়েছে। শিগগিরই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও সুবিধাটি যুক্ত করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন