৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:৫৪

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

দেশে করোনায় একদিনে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২ লাখ ছাড়াল

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০

  • শেয়ার করুন

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়াল। মহামারি এ ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭০৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২ হাজার ৬৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৮১।

শনিবার (১৮ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩৭৩ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১০ হাজার ৯৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ৯২৩টি। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি নমুনা পরীক্ষা করা হলো।
এর আগে শুক্রবার (১৭ জুলাই) একদিনে ৩ হাজার ৩৪ জন নতুন রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন মৃত্যু হয় আরো ৫১ জনের।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, শনিবার প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে ১ কোটি ৪২ লাখ ৩ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৬শ’র বেশি। অপরদিকে সুস্থ হয়ে ফিরেছেন ৮৪ লাখ ৭৯ হাজার ৬শ’র মতো রোগী।

১৮ জুলাই (শনিবার) এর আপডেট
গত ২৪ ঘণ্টায়                  মোট

শনাক্ত   ২৭০৯                     ২০২০৬৬
মৃত্যৃ       ৩৪                            ২৫১
সুস্থ       ১৩৭৩                      ১১০০৯৮

পরীক্ষা ১০৯২৩                    ১০১৭৬৭৪

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন