২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৮

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

‘ছয় মাসের বেশি আমাকে আটকে রাখা যাবে না’, র‍্যাবকে সাহেদের চ্যালেঞ্জ

প্রকাশিত: জুলাই ১৬, ২০২০

  • শেয়ার করুন

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় চ্যালেঞ্জ ছুড়ে দেন র‍্যাব কর্মকর্তাদের দিকে। বলেন, ছয় মাসের বেশি তাকে আটকে রাখা যাবে না।

১৫ জুন সকাল ৯টায় সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয় সাহেদকে। পরে তাকে র‍্যাব সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া র‍্যাবের এক কর্মকর্তার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় সাহেদ বেশ কয়েকবার দম্ভোক্তি করেন।

র‍্যাব কর্মকর্তাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সাহেদ বেশ কয়েকবার বলেছেন, আমাকে ছয় মাসের বেশি আটকে রাখা যাবে না। আর যেসব সংবাদমাধ্যম ও সংবাদকর্মীরা আমাকে নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করছে। আমি তাদেরও দেখে নেব।

এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে বলেন, সাহেদ একজন ঠান্ডা মাথার প্রতারক। তিনি আগেও জেলে গেছেন। ফলে আইনি বিষয়গুলো তার ভালোভাবেই জানা। সে নানা সময় নানা কথা বলছে। বিভ্রান্তিকর তথ্যও দিচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন