২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৩১

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

কাল থেকে দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে

প্রকাশিত: জুলাই ১, ২০২০

  • শেয়ার করুন

দেশে করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ প্রতিরোধে সীমিত আকারে যান চলাচল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার মেয়াদ আগামী ৩ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার।

এর আওতায় সরকারি-বেসরকারি অফিস আগামী ৩ আগস্ট পর্যন্ত খোলা থাকবে। অন্যদিকে, দোকানপাট ও বিপণীকেন্দ্র আগামীকাল ১ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি পেয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার পাঠানো এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

তবে বিশেষ কিছু শর্তের অধীনে এসব অনুমতি দেওয়া হয়েছে।

শর্তের আওতায়, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওষুধপত্র ক্রয়, মৃতদেহ সৎকার, কর্মস্থলে যাতায়াত, চিকিৎসা সেবা প্রদাণ ইত্যাদি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পড়া, পারস্পরিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাটবাজার, দোকানপাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়া, স্যানিটাইজারের ব্যবস্থাসহ সেখানে আগত যানবাহনগুলোকে জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। হাটবাজার, দোকানপাট ও শপিংমলগুলো আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

এর আগে গত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। পরে গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়, চালু করা হয় গণপরিবহন। পরে এই ব্যবস্থা ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ।

এর মধ্যে দেশের মহামারি পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শর্তসাপেক্ষে চলাচল ও বাণিজ্যিক কার্যক্রমের মেয়াদ বাড়িয়েছে সরকার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন