৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৪৩

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

দিঘলিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ এক অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: জুন ২৫, ২০২০

  • শেয়ার করুন

খুলনার দিঘলিয়ায় অস্ত্র ও গোলাবারুদসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৫ জুন) র‌্যাব-৬ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, দিঘলিয়া
বামনডাঙ্গা বাজারের বড় ব্রিজের পূর্ব পাড়ে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এরূপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৫ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় র‌্যাব সদস্যরা মোঃ মিরাজুল ইসলাম মোল্লা(৩০), পিতা-মোঃ আঃ রাজ্জাক মোল্লা, সাং-০৯নং ওয়ার্ড, চালিতাতলা, থানা-কালিয়া, জেলা-নড়াইলকে ধৃত করেন। অতঃপর সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশিকালে তার নিজ দখলে থাকা ০১টি ওয়ান স্যুটার গান ও ০২ রাউন্ড ওয়ান স্যুটারগানের কার্তুজ উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মিরাজুল দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিজ হেফাযতে রেখে মাদক বিক্রিসহ বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে আসছে বলে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে জানা যায়। আরও জানা যায় যে এই অবৈধ অস্ত্র দ্বারা সে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা ধরনের অপকর্ম সৃষ্টির পরিকল্পনা করছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন