৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৩৩

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ডাঃ রাকিব খানের মৃত্যুতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হতাশা, ক্ষোভ ও শোক

প্রকাশিত: জুন ১৮, ২০২০

  • শেয়ার করুন

খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন এক যুক্ত বিবৃতিতে বলেন, বাগেরহাট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ, খুলনার গল্লামারীস্থ রাইসা ক্লিনিকের মালিক খুলনায় “গরীবের ডাক্তার” হিসাবে খ্যাত ডাঃ আব্দুল রাকিব খান গত ১৫ই জুন’২০২০ রোগীর স্বজনদের হামলায় আহত হয়ে আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৬ই জুন’২০২০ মৃত্যুবরণ করেন। তাঁর এই মৃত্যুতে গভীর দুঃখ, হতাশা ও শোক প্রকাশ করে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গল্লামারী পুলিশ বক্সের লাগোয়া রাইসা ক্লিনিক, সেখানেই প্রশাসনের নাকের ডগায় জনৈকা রোগীর উত্তেজিত স্বজনদের নির্মম হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করলেন একজন নিরঅহঙ্কারী পরোপকারী স্বনামধন্য চিকিৎসক, যিনি এলাকায় “গরীবের ডাক্তার” নামে খ্যাত। তাঁরা ডাঃ আব্দুল রাকিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেণ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, বাংলাদেশে আজ আইনের শাসন নেই বলেই গুণ্ডা-মাস্তান, দুবৃত্তরা দূর্বিনীত হয়ে উঠেছে এবং তাদের হাত থেকে কেউই নিরাপদ নয়, যার প্রকৃষ্ট উদাহরণ ডাঃ রাকিবের এভাবে অকালে চলে যাওয়া।
করোনাকালীন এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তারগণ যেখানে রোগীদের সেবা দিচ্ছেন সেখানে সরকার ডাক্তারসহ সকল পেশাজীবি সর্বোপরি নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
তাঁরা অবিলম্বে ডাঃ রাকিবের হন্তাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানান এবং ডাক্তার, নার্সসহ সকল পেযাজীবিদের সর্বোপরি নাগরিকগণের নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবী জানান।
বিবৃতি দাতাগন হলেন: খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, মহানগর বিএনপির উপদেষ্টা জাফরউল্লাহ খান সাচ্চু, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, সহ-প্রচার সম্পাদক কেএম হুমায়ুন কবির, ইকরামুল কবির মিল্টন, মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেহিবুল হাসান নেহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, কাউন্সিলর মাজেদা খাতুন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন প্রমূখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন