২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৯

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

প্রকাশিত: জুন ১৭, ২০২০

  • শেয়ার করুন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (১৭ জুন) করোনা শনাক্তকরণ পরীক্ষায় তার পজিটিভ এসেছে।

তিনি বুধবারই রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হবেন বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি।

তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর আজ করোনা টেস্টে পজেটিভ এসেছে। তাই তিনি আজই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবেন।
১৯৫০ সালের ২৫ আগস্ট গোপালগঞ্জে জন্ম টিপু মুনশির। ১৯৬৪ সালে তার বাবা রংপুর জেলার পীরগাছা উপজেলার গুয়াবাড়ি গ্রামে সপরিবার আবাস গড়েন।

ষাটের দশকের ছাত্রলীগ নেতা টিপু মুনশি তৎকালীন সরকারি জিন্নাহ কলেজ (বর্তমান তিতুমীর কলেজ) ছাত্রসংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধে লড়াই করেন।

পোশাক শিল্পের ব্যবসার পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০০৫-২০০৬ মেয়াদে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০০৮ সাল থেকে টানা তৃতীয়বারের মতো রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৮ সালের নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান টিপু মুনশি।

প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায়, এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তাদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন।

অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ নেগেটিভ হলেও মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন