৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৯:০০

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

ভোটাররা ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দেবেন – জাহাঙ্গীর হেলাল

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, নির্বাচনি শৃঙ্খলার স্বার্থে সহাবস্থান নিশ্চিত করতে হবে। হামলার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। নির্বাচনের মাধ্যমে দেশটাকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে হবে। তিনি বলেন, গত ১৭ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে, যেখানে জনগণের সঠিক সিদ্ধান্তই নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করতে পারে।

একটি গোষ্ঠী সন্ত্রাস করার জন্য ভোটকেন্দ্র দখল করে নির্বাচনের ফল ছিনিয়ে নেওয়ার দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন খুলনা-২ আসনের এই এমপি প্রার্থী। তিনি বলেছেন, ভোটাররা ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দেবেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী খুলনা-২ আসনের ২১ ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খুলনা জিলা স্কুলের সবেক প্রধান শিক্ষক আমানত স্যার, লবণচরা থানা সেক্রেটারি মাহমুদুল হাসান জিকো, ২১ নং ওয়ার্ডের আমীর মাওলানা আল মামুন, আবুল কাশেম, ইসরাফিল, মোস্তাফিজ, তালহা, ব্যাংকার মো. আরিফুল হক মোল্লা, ফজলে রাব্বি, তারেক, মহসিন, নবিন, রনি, জুবায়ের, হুমায়ন, এম কাদের, হিরু, টুটুল, সালাউদ্দীন, হাফেজ লুৎফর রহমান, শিপন, পারভেজ, মো. আবুল বাসার, রেদওয়ান, সাদ্দাম প্রমুখ। এ ছাড়া তাঁর সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা দাঁড়িপাল্লা ও গণভোট ‘হ্যাঁ’ ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন