৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৩:১১

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১৮, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু” এই স্লোগানকে সামনে রেখে খুলনায় রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সিএসএস-মাইক্রোফাইন্যান্স রূপসা শাখা-২ এর আয়োজনে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বৃস্পতিবার (১৮ জুন) সকাল ৯ টায় পূর্ব রূপসার সিএসএস-মাইক্রোফাইন্যান্স শাখা-২ কার্যালয়ে রিজ্যিওনাল ম্যানেজার মিতালী বাড়ই এর সভাপতিত্বে এ ক্যাম্পের উদ্বোধন করেন রুপসা বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন, রূপসা শাখা-১ এর ম্যানেজার সাইদ আলী, শাখা-২ এর ম্যানেজার মাহমুদুল হাসান ও সংগঠকবৃন্দ। খুলনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিউরো মেডিসিন এন্ড লিভার স্পেশালিস্ট ডা. মনিরুল হক মেডিকেল ক্যাম্পের চিকিৎসা প্রদান করেন।

উদ্বোধক নামজুল হোসাইন বলেন, সিএসএস এমএফ এর এমন আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। আমাদের অনেকেই অর্থের অভাবে মেডিকেল চেকআপ করান না। তবে এই আয়োজনের মাধ্যমে অন্তত কিছু মানুষ আসবেন যা তাদের উপকারে আসবে। এছাড়াও তিনি শারিরীক সুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শের উপর গুরুত্ব দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে সভাপতির বক্তব্যে মিতালী বাড়ই বলেন, প্রতি বছরের ন্যায় এবারও পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যা পর্যায়ক্রমে বিভিন্ন মাইক্রোফাইন্যান্স শাখায় অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আজ রূপসা-২ শাখায় এ আয়োজন করা হয়েছে। সিএসএস মাইক্রোফাইন্যান্স এর আওতায় উপকারভোগীবৃন্দ এ ক্যাম্পের আওতায় ফ্রি চিকিৎসা পাবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন