২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৫:২১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

আশাশুনিতে জামায়াতের নির্বাচনী জনসভা ও গণসংযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক পৃথক জনসভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে কাদাকটি ইউনিয়নে ও সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়নে পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আমীর মাওঃ আবু বক্কার সিদ্দিক ও প্রফেসর আঃ গনির সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ জাকির হোসেন ও সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় জনসভা দুটিতে বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সোবহান মুকুল, চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার,খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারী মুফতি জায়েদ আব্দুল্লাহ, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, মাওঃ মোশারফ হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।

এর আগে তিনি কুল্যা মোড়, গুনাকরকাটি বাজার, কাদাকাটি বাজারে গণসংযোগ করেন এবং দরগাহপুরে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, বিএনপির আমলে দেশ পাঁচবার দূর্নীতিতে চাম্পিয়ান হয়েছে, আওয়ামীলীগের আমলে দেশ চোরের খনি পেয়েছে। আসুন আমরা সৎ নেতৃত্ব কায়েম করি, সকলে মিলে দেশ গড়ার চেষ্টা করি। তিনি নির্বাচিত হলে এলাকায় টেকসই ভেড়ী বাঁধ নির্মান, রাস্তা সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে জানান। এছাড়া মসজিদ-মন্দির, স্কুল-কলেজ-মাদ্রাসার সরকারী বরাদ্ধ সঠিকভাবে পৌছে দেবেন। এক টাকারও দুর্নীতি করবেন না বলে জানান। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ও হ্যাঁ ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন