১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,ভোর ৫:৩৮

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

প্রকাশিত: জুন ২২, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
আর্ত মানবতার সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সিএসএস। প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর মানবিক আদর্শকে স্মরণ করে খুলনার সেনেবাজার মাইক্রোফাইন্যান্স শাখা অফিস-১ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সিএসএস-মাইক্রোফাইন্যান্সের খুলনা জোনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিএসএস এবং রেভারেন্ড পল মুন্সী বাংলাদেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম। তাঁর প্রতিষ্ঠিত চক্ষু হাসপাতালসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগের সুফল পাচ্ছেন খুলনাবাসী।

রিজিওনাল ম্যানেজার মিতালী বাড়ইয়ের সভাপতিত্বে এবং ব্রাঞ্চ ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ হিসাবরক্ষক মোঃ মইনুর ইসলামসহ অন্যান্য সংগঠকবৃন্দ।

এসময় গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সিনিয়র প্রভাষক ডা. মিঠুন বিশ্বাস উপস্থিত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি।

মানবসেবার এই উদ্যোগের মাধ্যমে রেভারেন্ড পল মুন্সীর আদর্শ আরও একবার নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেল। সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন