২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:৩৬

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস

প্রকাশিত: জুন ২৩, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী খুলনার ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)। মঙ্গলবার (২৩ জুন) সকালে নগরীর নতুন বাজারস্থ সিএসএস আভা সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার ক্ষুদ্র ঋণ প্রকল্পের সহায়তায় শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ এবং শিক্ষাবৃত্তি (এসএসসি পাঁচ হাজার ও এইচএসসি সাত হাজার টাকা) তুলে দেওয়া হয়।

সিএসএসের ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (খুলনা জেলা প্রশাসকের গোপনীয় শাখা) জাহীন আবরার হিমেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসএসের ক্ষুদ্র ঋণ প্রকল্পের পরিচালক মো. সেলিম রেজা ও সঞ্চালনায় ছিলেন, ম্যানেজার এ্যাডমিন মিলটন বারিকদার। এমএফপি খুলনার জোনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, মিতালী বাড়ৈ, হাফিজুর রহমান, অমিত কুমার বিশ্বাস, হরিচাঁদ হাজরা ও মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, “সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের সামনে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। শিক্ষা এমন একটি হাতিয়ার, যা সমাজের বৈষম্য দূর করতে পারে। মেধাবীরা পরিশ্রম করলে তার যথাযথ মূল্যায়ন হয়।” তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, জীবনের চলার পথে ভুল হতে পারে, তবে সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি অসৎ সঙ্গ, মাদক, অনলাইন জুয়া ও আত্মহত্যার মতো ধ্বংসাত্মক পথ থেকে দূরে থাকার আহ্বান জানান।

এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “সন্তানদের শুধু যন্ত্র নয়, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলুন। তারা যেন পরিবার ও সমাজের পাশে দাঁড়াতে পারে। ছেলেদের ভুল সঙ্গ থেকে দূরে রাখুন এবং মেয়েদের বাল্যবিয়ে দেবেন না।” পাশাপাশি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সিএসএসের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে শিক্ষাবৃত্তির পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (খুলনা জেলা প্রশাসকের গোপনীয় শাখা) জাহীন আবরার হিমেল বলেন, “জীবন অনেক বড়, চ্যালেঞ্জও অনেক। পিছিয়ে যাওয়া মানে ছিটকে যাওয়া নয়। জীবনের বড় লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট লক্ষ্য পূরণ করতে হবে।” তিনি শিক্ষার্থীদের মাদক, হতাশা ও বিপথগামিতা থেকে দূরে থেকে দীর্ঘমেয়াদি সাফল্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মো. সেলিম রেজা বলেন, সিএসএসের ক্ষুদ্র ঋণ কর্মসূচির সুবিধাভোগীদের সন্তানদের মধ্যে যারা পরীক্ষায় ভালো ফলাফল করে, তাদের গত ১৫ বছর ধরে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। তিনি জানান, কৃতি শিক্ষার্থী ও তাদের পরিবারকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এছাড়া সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও বিভিন্ন আর্থিক সুবিধা দিয়ে থাকে সিএসএস।

তিনি আরও বলেন, প্রায় ৫৪ বছর ধরে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সিএসএস, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন