৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৫৮

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী সভা

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬

  • শেয়ার করুন

রামপাল : বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলামের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা সভা শুরু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীক প্রচারণায় অংশ নেন।

বাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ আজমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচারণা সভায় প্রধান অথিতির বক্তব্য দেন বিএনপি দলীয় মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক জেলা জজ শেখ জালাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট বোরহান খান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সাবেক যুুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, ফকির শাহাদাৎ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টে সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। সভায় বাশতলী ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুল সংখ্যক নারীপুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অথিতির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ জোরদার করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন