৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:০৭

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, ধীরে ধীরে কমবে তাপমাত্রা

প্রকাশিত: নভেম্বর ২, ২০২০

  • শেয়ার করুন

নভেম্বরে সাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার চলতি মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, এ মাসে দিনের ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নভেম্বরে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।”

গেল মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ১ ও ২০ অক্টোবর সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। এরমধ্যে তা ঘনীভূত হয়ে দুটি নিম্নচাপও হয়েছে।

নভেম্বরের প্রথমদিনও লঘুচাপ ছিল। সাগরে তিন নম্বর সতর্কতা দেখাতে বলে। সোমবার সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়।

আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বর মাসে রাতের তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

হেমন্তে সন্ধ্যা-রাত ও ভোরে কুয়াশা থাকা বা হালকা বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শীতালু ভাব বাড়বে। সে সময় উত্তুরে হাওয়া না বইলেও মধ্য কার্তিকে ঝিরঝিরে বৃষ্টি থাকলে শীতের অনুভূতি বাড়িয়ে দেয়।

জানতে চাইলে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, অক্টোবর-নভেম্বরে এ ধরনের লঘুচাপ সৃষ্টি হয়। এ সময় ঘূর্ণিঝড়েরও শঙ্কা থাকে।

তিনি জানন, কয়েকদিন বৃষ্টিও ছিল। তা কেটে গেছে। ইতোমধ্যে শীতের অনুভূতিও বাড়ছে। ডিসেম্বরে শীতের আবহ বিরাজ করবে স্বাভাবিকভাবে।

৩১ অক্টোবর দেশের সবনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন