৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৪৯

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

ধানের শীষে ভোট দিলে উন্নয়ন হবে এলাকার, মানুষ পাবে অধিকার-হাবিব

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তালার খেশরায় বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারী) বিকালে হরিহরনগর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

খেশরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী আব্দুল গফফার ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,সাবেক সি.সহ-সভাপতি গোলাম মোস্তফা,সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম-সসম্পাদক মোশারারফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, স.ম ইয়াছিন উল্লাহ,তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, যুব নেতা মেহেদী হাসান সাগর প্রমুখ।

প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাতক্ষীরা-১ আসনের মানুষ আজ পরিবর্তন ও ভোটাধিকার ফিরে পেতে চায়। এই এলাকার অধিকার আদায়ের আন্দোলনে আমার বিরুদ্ধে প্রায় ৭০ বছরের জেল হয়েছিল, তবু অন্যায়ের কাছে মাথা নত করিনি। এমপি থাকাকালে গ্রামীণ সড়ক-ব্রিজ উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ, কৃষকদের সেচ ও সার-বীজ সুবিধা, জলাবদ্ধতা নিরসন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছি। সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়ন ছিল আমার অগ্রাধিকার। বিএনপির ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমি নির্বাচিত হলে সাতক্ষীরার জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধান, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের বাস্তব উন্নয়নে কাজ করবো। সংসদে এই এলাকার মানুষের অধিকার ও ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরবো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন