৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:১৮

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

দুর্নীতি মুক্ত দেশ গড়তে হাতপাখায় ভোট দিন-আমানুল্লাহ

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ আসনের হাতপাখা’র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ডের সুইচ গেট, হামিদ নগর, রায়েল মহল, বড় মসজিদ এলাকা, আজিজের মোড়, বড় বয়রা, বয়রা বাজার, পূজা খোলা, বিশ্বাস পাড়া সহ বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল করেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী-২৬) দিনব্যাপী গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

পথসভায় মুফতী আমানুল্লাহ বলেন, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ ও দখলবাজদের রুখতে দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ মইন উদ্দিন, আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ আব্দুল মান্নান, মাওঃ ইকবাল মাহমুদ, আব্দুস সোবাহান, মুন্সি বশির উদ্দিন, ক্বারী সোহরাব হোসেন, মোঃ ফয়সাল করিম, হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ আমিনুর ইসলাম, সাব্বির আহমেদ, মোঃ রেজাউল করীম, মোঃ আসাদুল্লাহ, আল-আমিন, হাফেজ উসামা আবরার, নুরুল করিম, মাশরাফি বিন মুর্তজা সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন