৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৫০

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

চীনের লোমহর্ষক হামলার বর্ণনা দিলেন আহত ভারতীয় জওয়ান

প্রকাশিত: জুন ১৭, ২০২০

  • শেয়ার করুন

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের উপর ভয়ঙ্কর নিধন যজ্ঞে নেমেছিল চীনা সেনা। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শোনালেন আহত হয়ে ফিরে আসা এক ভারতীয় জওয়ান।

তার বক্তব্য অনুযায়ী, প্রায় ৮ ঘণ্টা ধরে চলেছিল সেই ভয়ঙ্কর সংঘর্ষ। অল্পতেই নিরস্ত্র জওয়ানদের উপরেও হামলা চালায় চীনা সেনারা। চীনা সেনারা জোর করে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছিল। প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় সেনা। তারপরেই হামলা চালাতে শুরু করে চীনা জওয়ানরা। আগ্রাসী মূর্তিতে ধেয়ে আসে ভারতীয় বাহিনীর দিকে। মুহূর্তেই ভারতীয় জওয়ানদের উপর হামলা চালায় তারা। এমনকী ভারতীয় জওয়ানদের পাকরাও করতে পাহাড়েও অভিযান চালিয়েছে তারা।

আহত ঐ জওয়ান জানিয়েছে, তিনি কোনও মতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। সংঘর্ষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। কমপক্ষে ২৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আহত জওয়ান। গুরুতর আহত অবস্থায় ১১০ জন জওয়ানের চিকিৎসা চলছে।

চিন লাদাখের গালওয়ান উপত্যকায় পয়েন্ট ১৪- থেকে কিছুতেই টেন্ট সরাতে রাজি হচ্ছিল না চীনা বাহিনী। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিতণ্ডা শুরু হয়। সাদা পতাকা নিয়ে আলোচনার জন্য গিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু তাতে রাজি হয়নি চিনা সেনা। তারপরেই পাথরবৃষ্টি শুরু হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন